রবিবার, ২০২৬ সেপ্টেম্বর ০৬ | ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কুমিল্লা মেডিকেলে কৃষিমন্ত্রী ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির ২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী যৌতুকের দাবিতে গৃহবধূকে ছাত্রদল নেতার নির্যাতনের অভিযোগ, উদ্ধার করলো পুলিশ রাজশাহীতে লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, গ্রেপ্তার ২ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ২ পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
প্রতিবেদক - | শনিবার, ২০২৬ সেপ্টেম্বর ০৫, ০৫:০১ অপরাহ্ন
বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ
বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিদ্যুৎ মন্ত্রী পরিস্থিতির সামাল দিতে না পেরে আইসিইউতে চলে গেছেন মাশাআল্লাহ। মানুষের বিদ্যুৎ-গ্যাস পাওয়ার যে অধিকার, সেটা তো আমরা আমাদের পকেটের টাকা দিয়ে পাই। এটা তো সরকার ফ্রিতে দেয় না। এখন বিদ্যুৎ থাকে না বরং বিদ্যুতের বিল যেখানে ১২শ টাকা ছিল, এখন সেখানে ৪ হাজার টাকা হয়ে গেছে। এই অর্থ কোথায় যায় এটার কোনো হিসাব আমরা আজ পর্যন্ত পাইনি।

আজ শনিবার (৫ মার্চ) দুপুরে কুমিল্লা পদুয়ার বাজারে ১১ দলীয় জোটের লংমার্চের কুমিল্লার পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ আজ এক কঠিন সংকটময় পরিস্থিতি পার করছে। যারা আমাদেরকে বলেছিল নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে, যারা আমাদেরকে বলেছিল এদেশের মানুষ সংস্কার বুঝে না, তারা তিনবেলা ভাত খেতে চায়, আজকে তারা ছয়মাস হলো ক্ষমতায়। এখন এদেশের মানুষ সংস্কার তো পায়ইনি, এখন তিনবেলা ভাতও খাওয়ার সুযোগ নেই, বাসায় বিদ্যুৎ নাই, বিদ্যুতের ভুতুড়ে বিল আসছে। গ্যাসের চুলায় আগুন নাই, গরিবের কাজ নাই। লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাচ্ছে। আপনারা নির্বাচনের আগে ভালো ভালো কথা বলবেন। গণভোটে হ্যাঁ এর পক্ষে আপনারা ক্যাম্পেইন করেছেন। কিন্তু নির্বাচনের পরে ১৮ কোটি মানুষকে দেওয়া কথা গণভোটের রায় বাস্তবায়ন করেননি।

উপস্থিত জনতার উদ্দেশ্যে এনসিপির এই নেতা বলেন, নির্বাচনে কারচুপির মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু আমরা জানি আপনারা আমাদের ১১ দলীয় জোটকে সমর্থন দিয়েছেন। ১১ দলীয় জোট এবং জাতীয় নাগরিক পার্টি আপনাদের এই সমর্থনকে সাথে নিয়ে সামনের দিনেও আপনাদের অধিকারের কথা বলে যাবে। কোনো ধরনের হামলা-মামলা, হুমকির ভয় না করে এই জোট আপনাদের প্রতিবাদের ভাষা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১১ জুলাই প্রথম প্রতিরোধ গড়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বরোড ব্লক করে রেখেছিল। সেজন্য তিনি (শেখ হাসিনা) কুমিল্লার মানুষকে দেখতে পারতেন না, কুমিল্লার মানুষকে বঞ্চিত করতেন। কিন্তু কুমিল্লার মানুষ প্রতিদান দিয়েছে তাকে ভারতে পাঠিয়ে দিয়ে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।